Thursday, January 2, 2014

পথ

পাতাঝরা দিন পায়ের সাথে নেমে আসে পুকুরপাড়ে,

মর্মরে বেজে ওঠে পালক অস্তিত্ব,
যেটুকু রয়ে যায় এযাবৎ কাল -

তাই দিয়ে তোমায় লিখছি নীল অক্ষর।

সন্তর্পনের হাত বিবর্ণ কথা লিখিয়ে নিচ্ছে
- এসব আমাদেরই তো ব্যক্তিগত।

বিকেলরোদ্দুর সেলফোনে ডাক পাঠালে
তুমি দ্যাখো নি -
কিভাবে পায়ের আর্জি জলে ডুবে যায়।


No comments:

Post a Comment